Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামের ওসি পেটানোর ঘোষণাকারীকে ধরিয়ে দিলে পুরষ্কার

BN DESK
05 September 2026, 04:36 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামের ওসি পেটানোর ঘোষণাকারীকে ধরিয়ে দিলে পুরষ্কার

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী, একাধিক খুনের আসামি সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে ধরতে পুলিশকে সহায়তাকারীকে অর্থ পুরস্কার দেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদ (২৫) কে আইনের আওতায় আনার জন্য তার অবস্থান সংক্রান্তে সঠিক তথ্য দিয়ে গ্রেপ্তারে যে পুলিশকে সহায়তা করবে, তাকে উপযুক্ত অর্থ পুরস্কারে পুরস্কৃত করা হবে।

সম্প্রতি ফেসবুক লাইভে এসে থানার এক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পেটানোর হুমকি দিয়ে আলোচনায় আসে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। সাজ্জাদ নিজের ফেসবুকে লাইভে নগর পুলিশের বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে এ হুমকি দেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন ওসি।

লাইভে দেওয়া বক্তব্যে কোনো অবস্থাতেই তার হাত থেকে ওসি বাঁচতে পারবেন না বলে হুঁশিয়ারি দেন সাজ্জাদ। ২ মিনিট ২৭ সেকেন্ডের এই লাইভে ওসিকে অশ্লীল ভাষায় গালাগালও করেন তিনি। 
 

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামের ওসি পেটানোর ঘোষণাকারীকে ধরিয়ে দিলে পুরষ্কার

B
BN DESK | 30 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার