Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামের টেরিবাজারে আগুন

BN DESK
17 February 2026, 10:39 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রাম নগরের টেরিবাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়াতে পারেনি।

নন্দনকানন ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার মো. মাসুম রানা জানান। রাত ৯টা ৩২ মিনিটে আগুনের সংবাদ আসে। ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী তৌহিদুজ্জামান রাসেল জানান। বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাটি কাপড়ের মার্কেটের হওয়ায় বড় বিপদের আশঙ্কা ছিল। ফায়ার সার্ভিস দ্রুত আসায় বড় ক্ষতি এড়ানো গেছে।

 

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

চট্টগ্রামের টেরিবাজারে আগুন

B
BN DESK | 17 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার