Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামের রাইফেল ক্লাব ভবনে আগুন, নিয়ন্ত্রণে নিয়োজিত ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

BN DESK
06 September 2026, 12:30 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামের রাইফেল ক্লাব ভবনে আগুন, নিয়ন্ত্রণে নিয়োজিত ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

চট্টগ্রাম নগরীর নন্দনকান এলাকায় রাইফেল ক্লাব ভবনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

আজ শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে একটি ব্যাংকের শাখা সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান রয়েছে। সন্ধ্যা সাতটায় আগুন লাগলেও এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

তিনি বলেন, সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে আগ্রাবাদ, নন্দনকানন সহ আশেপাশের ফায়ার স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে।

অধিক পরিমাণ ধোঁয়া থাকায় আগুন নিভাতে বেগ পেতে হচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিভাবে আগুন লাগলো তা এখনও জানতে পারিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামের রাইফেল ক্লাব ভবনে আগুন, নিয়ন্ত্রণে নিয়োজিত ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

B
BN DESK | 16 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার