Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

BN DESK
04 September 2026, 06:21 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থানে একটি এক্সনোহা মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিড়কে গিয়ে রাস্তার পার্শ্ববর্তী গাছে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কবির অটো ব্লক ব্রিকসের সামনে এ দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয় যায়। রোগীর অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।


স্থানীয় সূত্রে জানা যায়, এক্সনোহা গাড়িটি দ্রুত গতিতে কক্সবাজার থেকে খাগড়াছড়িতে যাওয়ার সময় জাঙ্গালিয়ার এ স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমে বলেছেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানার একটি টীম ঘটনাস্থলে গেছে এবং দূর্ঘটনা কবলিত গাড়ি থানা হেফাজতে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

B
BN DESK | 28 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার