Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামের হালিশহরে বড় বোনকে নৃসংশভাবে খুন, ঘাতক ভাই আটক

BN DESK
04 September 2026, 09:58 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রাম নগরের হালিশহরে চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে আপন বড় বোনকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই জানে আলমের (৪২) বিরুদ্ধে।

গতকাল সোমবার (২ মার্চ) রাতে নগরের হালিশহর থানার ঈদগাঁ বড়পুকুর দক্ষিণপাড়া এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটে। নিহত ছেনোয়ারা বেগম (৬৫) ওই এলাকার সাবের আহমদের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে ছেনোয়ারা বেগমের স্বামী ও সন্তান তারাবির নামাজ আদায় করতে মসজিদে যান। এই সুযোগে ছেনোয়ারার ঘরে ঢোকেন তার ছোট ভাই জানে আলম। স্বর্ণালংকার চুরি করে পালানোর সময় বড় বোন তাকে চিনে ফেললে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বঁটি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সেকান্দার হোসেন রবিন জানান, নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি দেখেন স্থানীয় লোকজন তার মামা জানে আলমকে রক্তাক্ত ছুরিসহ আটকে রেখেছে। পরে উত্তেজিত জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়। নিহতের স্বজন মো. মন্নান জানান, জানে আলম ইতিপূর্বেও বিভিন্ন সময় বোনের কাছ থেকে টাকা নিতেন এবং তিনি চরম ঋণগ্রস্ত ছিলেন।

হত্যাকাণ্ডের পর পুলিশ জানে আলমকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত জনতা অভিযুক্তকে নিজেদের হাতে তুলে দেয়ার দাবিতে পুলিশের গাড়ি আটকে দেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছেনোয়ারা বেগমকে তার ভাই বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামের হালিশহরে বড় বোনকে নৃসংশভাবে খুন, ঘাতক ভাই আটক

B
BN DESK | 04 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার