Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে অপহরণ মামলার ৩ পলাতক আসামি গ্রেপ্তার

BN DESK
09 October 2025, 10:27 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে অপহরণ মামলার ৩ পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানায় দায়ের হওয়া অপহরণ মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

আজ রবিবার (১ জুন) র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী বণিকপাড়া এলাকায় পলাতক কয়েকজন আসামি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ মে) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় ওই এলাকা থেকে রাউজান উপজেলার নোয়াজিষপুর গ্রামের জাফর আহমদের ছেলে জুবায়ের (২৯) এবং ফটিকছড়ি থানার দৌলতপুর গ্রামের মৃত নাসির খাঁনের ছেলে শাহরিয়ার খান ইফতিকে (২১) গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার হওয়া দুইজনের দেয়া তথ্য মতে র‍্যাবের আরেকটি দল পাহাড়তলী থানার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই মামলার আরেক পলাতক আসামি বাইন্নাপাড়ার মো. বাহারের ছেলে মো. রিয়াজ ওরফে আলভীকে (২৭) গ্রেপ্তার করে।

 

র‍্যাব-৭ এর জনসংযোগ শাখার সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে অপহরণ মামলার ৩ পলাতক আসামি গ্রেপ্তার

B
BN DESK | 01 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার