Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২ যুবকের কারাদণ্ড

BN DESK
04 September 2026, 07:32 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২ যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি ডাম্পার পিকআপ জব্দ করা হয়েছে।

আজ বুধবার (৫ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডিতরা হলেন, লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নুরুল ইসলামের পুত্র ইয়াছিন আরফাত (২১) এবং আমিরাবাদ ইউনিয়নের ফওজুল কবিরের পুত্র মোহাম্মদ ইলিয়াছ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, ফসলি জমির মাটি কেটে বিক্রি করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দুইটি ডাম্পার পিকআপ জব্দ করা হয়।

তিনি বলেন, মাটি আমাদের প্রাকৃতিক সম্পদ। এ সম্পদকে বিনষ্ট করে যারা প্রকৃতির বিরুদ্ধে কাজ করছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২ যুবকের কারাদণ্ড

B
BN DESK | 05 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার