Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে অস্ত্রসহ ডাকাতদলের ৫ সদস্য গ্রেপ্তার 

BN DESK
05 September 2026, 04:34 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে অস্ত্রসহ ডাকাতদলের ৫ সদস্য গ্রেপ্তার 

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সিআরবি ফ্যান্সিস সড়কে পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের পেছনে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিরা ওই এলাকায় যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়-ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র লুট করে আসছিল।

তারা পেশাদার ছিনতাইকারী ও ডাকাতদলের সক্রিয় সদস্য।
গ্রেপ্তার পাঁচজন হলো, মো. আকবর হোসেন (২৫), ইমাম হোসেন প্রকাশ ইব্রাহীম (২৫), মো. বেলাল (৩৩), মো. রুবেল (২৭) এবং মো. আলমগীর হোসেন (৩৬)।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম বলেন, গ্রেপ্তার ৫ জনের বিরুদ্ধে ডাকাতি এবং অস্ত্র আইনে মামলা করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে অস্ত্রসহ ডাকাতদলের ৫ সদস্য গ্রেপ্তার 

B
BN DESK | 10 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার