Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে আগুনে দুই দোকান পুড়ে ছাই 

BN DESK
04 September 2026, 08:07 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে আগুনে দুই দোকান পুড়ে ছাই 

মফস্বল ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকান পুড়ে গেছে। ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে হাটহাজারী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

শনিবার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় দীঘির পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ওই এলাকার নুরুল আলমের খাটের (ফার্নিচার) দোকান এবং বাছা মিয়ার চায়ের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিযন্ত্রণে আনে। আগুনে দুটি দোকানই পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্তদের দাবি এ ঘটনায় তাদের ১৫-২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আশপাশের অনেক দোকান আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে আগুনে দুই দোকান পুড়ে ছাই 

B
BN DESK | 10 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার