Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে আগুনে পুড়ে ২ জনের মৃত্যু

BN DESK
05 September 2026, 04:34 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে আগুনে পুড়ে ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বলুয়ার দীঘির পাড়ে বসতঘরে আগুন লেগে দুই জন মারা গেছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো তিনজন।

তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- ফয়সাল (১৯), সোহান (১৯) ও শাহীন (২২)।

চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন বলেন, ‘‘সকালে পাঁচ কক্ষ বিশিষ্ট একটি বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ পাঁচ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।’’

তিনি আরো বলেন, ‘‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।’’

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে আগুনে পুড়ে ২ জনের মৃত্যু

B
BN DESK | 10 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার