Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ঢাকাইয়া আকবর ও দুই সহযোগী গুলিবিদ্ধ

BN DESK
10 October 2025, 11:51 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ঢাকাইয়া আকবর ও দুই সহযোগী গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক:  চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় প্রতিপক্ষের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবর (৪৪)। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অন্তত ১০টি মামলা রয়েছে। 


শুক্রবার (২৩ মে) রাত সাড়ে আটটার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুই পথচারী আহত হয়েছে। বর্তমানে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগীদের হাতে আকবর গুলিবিদ্ধ হয়েছে বলে পুলিশের ধারণা। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে পতেঙ্গা সৈকতে একজনকে গুলি করা হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা গুলি করেছে পুলিশ তা তদন্ত করছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় রাত আটটার দিকে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল আকবর। ওই সময় হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে আকবরকে লক্ষ্য করে। গুলিতে আকবর মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারীরা চলে যায়। গুলিবিদ্ধ ঢাকাইয়া আকবরসহ তিন জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ঢাকাইয়া আকবর ও দুই সহযোগী গুলিবিদ্ধ

B
BN DESK | 24 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার