চট্টগ্রামে সুজন বড়ুয়া ওরফে সাইমন নামে এক পলাতক ইউপিডিএফ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৭। গতকাল সোমবার (৩০ জুন) বিকাল ৪টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে র্যাবের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
গ্রেফতার সুজন বড়ুয়া খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার সাঁওতালপাড়া গ্রামের মৃত অশোক বড়ুয়ার ছেলে।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক এক ইউপিডিএফ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার সুজন বড়ুয়ার বিরুদ্ধে নগরীর বায়েজিদ থানায় সন্ত্রাসবিরোধী আইনের একাধিক ধারা এবং দণ্ডবিধির ১২০(বি) ধারায় মামলা রয়েছে। এছাড়া খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থানায় চুরি ও নাশকতাসংক্রান্ত আরও দুটি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।