Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

BN DESK
02 September 2026, 08:41 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোছাম্মৎ ফজিলাতুন্নেছা (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (২০ জুন) চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। আজ শনিবার বিষয়টি জানাজানি হয়। ফজিলাতুন্নেছা নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক একরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে  বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধা ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। তাঁর ক্যানসার লিভারসহ সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। একটি বেসরকারি হাসপাতালে তিনি দুই সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন। সেখানে চিকিৎসা নেওয়া অবস্থায় তাঁর কোভিড ধরা পড়ে। পরে আমাদের হাসপাতালে রেফার করা হয়। এখানে ভর্তির পর তাঁকে আইসিইউতে রাখা হয়। শুক্রবার তিনি মারা যান।’

 

এর আগে ১৬ জুন মিরসরাই উপজেলার জোররাগঞ্জের বাসিন্দা শফিউল ইসলাম (৭৫) নামের একজনের করোনায় মৃত্যুর তথ্য দিয়েছিল জেলা সিভিল সার্জন কার্যালয়। তিনি অস্ত্রোপচার-পরবর্তী জটিলতায় ভুগছিলেন এবং কিডনি রোগে আক্রান্ত ছিলেন বলে জানান চিকিৎসকেরা।

এ নিয়ে জুনে কোভিড সংক্রমণ শুরুর পর দুজনের মৃত্যু হয়েছে।

এদিকে শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এর আগের ২৪ ঘণ্টায় আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছে। নতুন কোভিড আক্রান্ত সবাই নগরীর বাসিন্দা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

চট্টগ্রামে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার