Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

BN DESK
10 October 2025, 12:31 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) নেভাল বার্থ-৬ এর পেছনে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। যুবকের পরনে নীল রঙের জিন্স প্যান্ট, হাফ হাতা জ্যাকেট এবং গোল গলা গেঞ্জি ছিল।

তিনি আরও বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে তা প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। তবে তার জিহ্বা বের করা এবং শরীরের চামড়া ওঠে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

B
BN DESK | 23 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার