Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে কাপল ড্যান্স পার্টি থেকে ২৫ নারী-পুরুষ আটক

BN DESK
05 September 2026, 04:33 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে কাপল ড্যান্স পার্টি থেকে ২৫ নারী-পুরুষ আটক

মফস্বল ডেস্ক: চট্টগ্রাম নগরের পাঁচলাইশের দুই নম্বর গেট এলাকায় কাপল ড্যান্স পার্টিতে অভিযান পরিচালনা করে ২৫ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ইয়াকুব ট্রেড সেন্টারের ৭ম তলা থেকে তাদের আটক করা হয়।

এ সময় একজনের কাছ থেকে ৭০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।অভিযুক্তরা ইয়াকুব ট্রেড সেন্টারে একটি ফ্লোর ভাড়া নিয়ে এ পার্টির আয়োজন করে বলে জানা গেছে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে কাপল ড্যান্স পার্টি থেকে ২৫ নারী-পুরুষ আটক

B
BN DESK | 12 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার