Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

BN DESK
04 September 2026, 11:56 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের পটিয়ায় কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।  

আজ শুক্রবার (০১ মে) দুপুরে উপজেলার মনসা বাদামতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিছিলটি করা হয়। 

চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া উপজেলা, পৌরসভা ও পটিয়া কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন। হঠাৎ করেই তারা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি মহাসড়কের একটি অংশ প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন। তখন মিছিলকে ঘিরে ওই এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এলাকা: চট্টগ্রাম পটিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

B
BN DESK | 02 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার