Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে খনন করতে গিয়ে মাটিচাপায় ২ শ্রমিক নিহত

BN DESK
04 September 2026, 11:46 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের হালিশহরের আগ্রাবাদ এক্সেস রোডে খনন কাজ করতে গিয়ে মাটিচাপায় রাকিব ও তুষার (২২) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন।

এ ঘটনায় সাগর ও এরশাদ নামে আরও দুইজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, চায়না হাইড্রো কোম্পানির অধীনে সুয়্যারেজ পাইপলাইনের চলমান মাটি খনন কাজের সময় হঠাৎ ধসেপড়া মাটিতে শ্রমিকরা চাপা পড়েন। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে ভোর ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। তবে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে খনন করতে গিয়ে মাটিচাপায় ২ শ্রমিক নিহত

B
BN DESK | 23 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার