Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে খেলনা উৎপাদনকারী কারখানার শ্রমিকদের বিক্ষোভ

BN DESK
04 September 2026, 10:39 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে খেলনা উৎপাদনকারী কারখানার শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক:   চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন খোয়াজনগর এলাকায় অবস্থিত একটি ইলেক্ট্রনিক্স পণ্য ও খেলনা উৎপাদনকারী কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ করেছে। 

আজ রবিবার (৪ মে) গোল্ডেন সন লিমিটেড নামে এই কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। শ্রমিকরা জানিয়েছে, কারখানা কর্তৃপক্ষ দুই মাস ধরে বেতন পরিশোধ করছে না।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ জানান, সকালে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। খবর পেয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। 

শ্রমিকরা জানান গত মার্চ ও এপ্রিল মাসের বেতন এখনো কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করেনি। ফলে শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। শ্রমিকরা বেতন না পেয়ে পরিবার নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছে।  বিক্ষোভের পর কর্তৃপক্ষ অবিলম্বে বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে বলে শ্রমিকরা জানান। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে খেলনা উৎপাদনকারী কারখানার শ্রমিকদের বিক্ষোভ

B
BN DESK | 04 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার