Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে গ্রেপ্তার এড়াতে ডোবায় লাফ দিয়ে কাদায় আটকা ছিনতাইকারী

BN DESK
04 September 2026, 11:01 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: চট্টগ্রামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে গিয়ে বেকায়দায় পড়তে হয়েছে পুলিশকে। ছিনতাইকারী গ্রেপ্তার এড়াতে একটি ডোবায় লাফ দিয়ে কাদায় আটকে যান। এর প্রায় ৫ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে গ্রেপ্তার করে পুলিশ।গতকাল (শুক্রবার) দুপুরে নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার স্কাইভিউ টাওয়ার–সংলগ্ন একটি ডোবায় এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার হওয়া মো. রুবেলের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ অন্তত আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দুপুর ১২টার দিকে রুবেলকে ধরতে অভিযান চালায় হালিশহর থানা পুলিশ। এ সময় একটি দোকান থেকে ধাওয়া দিলে তিনি দৌড়ে পাশের একটি ভবনে উঠে যান এবং পরে সেখান থেকে নেমে ডোবায় লাফ দেন। কাদায় কোমর পর্যন্ত আটকে পড়ে তিনি বের হতে পারেননি।পুলিশ তাকে আত্মসমর্পণের আহ্বান জানালেও তিনি কাদার মধ্যে গড়াগড়ি করতে থাকেন। এ সময় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।

একপর্যায়ে তার স্ত্রী ছাতার আড়ালে একটি ধারালো রামদা এনে দেন বলে অভিযোগ রয়েছে। পরে রামদা হাতে নিয়ে তিনি পুলিশকে ভয় দেখাতে থাকেন এবং আত্মহত্যার হুমকিও দেন। এতে পরিস্থিতি জটিল হয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে রামদা হাতে থাকায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যদের সহায়তায় দীর্ঘ সময় বুঝিয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর তাকে ডোবা থেকে ওঠানো হয়।হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে গেলে রুবেল পালিয়ে ডোবায় পড়ে যান এবং পরে আত্মহত্যার হুমকি দেন। শেষে পরিবারের মাধ্যমে বোঝানোর পর তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে গ্রেপ্তার এড়াতে ডোবায় লাফ দিয়ে কাদায় আটকা ছিনতাইকারী

B
BN DESK | 28 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার