Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে জামাইয়ের হাতে শাশুড়ি খুন

BN DESK
04 September 2026, 08:45 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে জামাইয়ের হাতে শাশুড়ি খুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে জামাইয়ের হাতে শাশুড়ি রশিদা খাতুন (৪৫)  খুন হয়েছেন। আজ রবিবার (৯ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রশিদা খাতুন (৪৫) পূর্বপাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। অভিযুক্ত জামাই হেলাল উদ্দিন মানিক একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামে শ্বশুর-জামাইয়ের বাড়ি। বিয়ের পর থেকেই হেলাল উদ্দিন মানিক তার স্ত্রী নার্গিস আকতারের সাথে পারিবারিক কলহে জড়িয়ে পড়েন। স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করায় শাশুড়ির সঙ্গে জামাই হেলাল উদ্দিন মানিকের প্রায়ই কথা কাটাকাটি হতো। ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর স্ত্রী কর্মস্থল কেইপিজেডে চলে যান। এরপর শাশুড়ির সঙ্গে জামাইয়ের ঝগড়া বাধে। এসময় জামাই লোহার রড দিয়ে শাশুড়িকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই পলাতক রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে জামাইয়ের হাতে শাশুড়ি খুন

B
BN DESK | 09 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার