Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, ছয় ঘণ্টায়ও পুরোপুরি নেভেনি

BN DESK
10 October 2025, 12:56 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, ছয় ঘণ্টায়ও পুরোপুরি নেভেনি

মফস্বল ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় একটি ঝুটের (পরিত্যক্ত মালামাল) গুদামে আগুন লেগেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত ২টার দিকে বাকলিয়া এক্সেস রোড–সংলগ্ন এলাকার গুদামটিতে আগুন লাগে। শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি।

ফায়ার সার্ভিস জানায়, ব্যক্তিমালিকানাধীন গুদামটিতে পরিত্যক্ত কাপড় এবং প্লাস্টিক পণ্যের বোতল রাখা হয়েছিল। রাতে গুদামটিতে আগুন লাগার খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিয়ন আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান বলেন, গুদামে থাকা মালামাল পুড়ে গেলেও আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে। কী কারণে আগুন লেগেছে সেটি তদন্ত শেষে জানা যাবে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, ছয় ঘণ্টায়ও পুরোপুরি নেভেনি

B
BN DESK | 16 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার