Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জনের মৃত্যু, গুলিবিদ্ধ ৫

BN DESK
04 September 2026, 07:32 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জনের মৃত্যু, গুলিবিদ্ধ ৫

মফস্বল ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার ছনখোলা এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জনের মৃত্যু হয়েছে। ডাকাত সন্দেহে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের পিটুনি দেওয়া হয়। এ সময় ডাকাত দলের গুলিতে ৫ গ্রামবাসী আহত হয়েছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোমবার নেজাম আরও কয়েকজনকে নিয়ে ছনখোলা এলাকায় গেলে তারাবি নামাজ পরে বের হওয়া মুসল্লিরা নেজাম গ্রুপকে ঘিরে মসজিদের মাইকে ঘোষণা দেয় এলাকায় ডাকাত পড়েছে।

এতে ক্ষিপ্ত হয়ে নেজাম বাহিনীর সদস্যরা একালাবাসীর ওপর গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। এসময় এলাকাবাসী নেজাম ও সহযোগী ছালেককে ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলে মারা যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম সাংবাদিককে জানান, এলাকাবাসীর গণপিটুনিতে ২ জন মারা গেছে। কয়েকজন গুলিবিদ্ধ আছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে সেটা তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহত দুজনের লাশ থানায় নেওয়া হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। গুলিবিদ্ধ আহতদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস সংবাদমাধ্যমে বলেন, “নিরাপত্তাবাহিনী আমাকে জানিয়েছে, একটি দল ডাকাতি করতে এলে এলাকাবাসী টের পেয়ে মসজিদের মাইকে প্রচার করলে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানে দুইজনকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আমি সেখানে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জনের মৃত্যু, গুলিবিদ্ধ ৫

B
BN DESK | 04 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার