Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে ডাস্টবিন থেকে  শিশুর বস্তাবন্দি  লাশ উদ্ধার

BN DESK
05 September 2026, 02:25 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে ডাস্টবিন থেকে  শিশুর বস্তাবন্দি  লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন একটি ডাস্টবিন থেকে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।

মঙ্গলবার দুপুর ১টায় সিএমপির উপপুলিশ কমিশনার কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি এস এম ওবায়েদুল হক।

সোমবার রাত ১০টার দিকে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডে ফলমন্ডির সামনে ডাস্টবিন থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

ওসি এস এম ওবায়েদুল হক বলেন, সোমবার রাতে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বস্তার বাইরে বের হয়ে থাকা পা দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। বস্তা খুলে এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়। মেয়েটির বয়স ৫-৭ বছর হবে। তার স্পর্শকাতর অংশে রক্তক্ষরণের চিহ্ন আছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না তা খতিয়ে দেখবো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে ডাস্টবিন থেকে  শিশুর বস্তাবন্দি  লাশ উদ্ধার

B
BN DESK | 02 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার