Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

BN DESK
09 October 2025, 04:25 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

চট্টগ্রামে ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ।

আজ বুধবার (৪ জুন) সকালে পটিয়ার ইয়াকুবদন্ডি ইউনিয়নের নয়ারহাট এলাকা থেকে আবুল হোসেন সোহেল নামে ওই প্রতারককে গ্রেফতার করা হয়।

ডিবি জানায়, এক ব্যক্তি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ করেন। তার দাবি, গত ১৯ মে তার ভাই জহিরুল ইসলামের মোবাইলে অপরিচিত নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে নিজেকে চট্টগ্রাম ডিবির প্রধান পরিচয় দেন এবং বিভিন্ন মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। কয়েক ধাপে মোট ২ লাখ ৪৪ হাজার টাকা প্রদান করেন ভুক্তভোগী। এরপরও আরও অর্থ দাবি করলে প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে সরাসরি ডিবি কার্যালয়ে অভিযোগ করেন। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও তিনটি মামলা রয়েছে। 

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

B
BN DESK | 04 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার