Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

BN DESK
10 October 2025, 03:39 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চট্টগ্রামে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদারদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতকানিয়া উপজেলার বাহাদিরপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মো. হুমায়ুন (৩৭), মো. মামুন (৩২) এবং তাদের নিকটাত্মীয় করাইয়ানগর আকবরপাড়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)। তারা তিনজনই এক মোটরসাইকেলে ছিলেন।


বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গণমাধ্যমকে জানান, সিকদারদিঘী এলাকায় পার্শ্ববর্তী সড়ক থেকে একটি অটোরিকশা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় বিপরীতমুখী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনটি যান একসঙ্গে সংঘর্ষে জড়ায়। 

তিনি আরও বলেন, এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার