Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে দখল-চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

BN DESK
05 September 2026, 09:00 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে দখল-চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। একইসঙ্গে তার বিরুদ্ধে ভবিষ্যতে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।

আজ শনিবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এমদাদুল হক বাদশার প্রাথমিক সদস্য পদ বাতিল করে তাকে সব পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনও অপকর্মের দায় দল নেবে না। যুবদলের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক কোনও সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে এমদাদুল হক বাদশা দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কোনও কর্মকাণ্ডে জড়িত হলে, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

চট্টগ্রামে দখল-চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

B
BN DESK | 12 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার