Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবদলকর্মী নিহত

BN DESK
10 October 2025, 08:48 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবদলকর্মী নিহত

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে মো. সেলিম (৪০) নামে এক যুবদলকর্মী হয়েছেন।

রোববার (৬ জুলাই) উপজেলার কদলপুরে ঈশান ভট্টের হাটে এ ঘটনা ঘটে।

 
নিহত সেলিম কদলপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের শমশেরপাড়া এলাকার আমীর হোসেন প্রকাশ ছোট বাইল্যার ছেলে। পরিবার নিয়ে নতুনপাড়া এলাকায় নতুন বাড়িতে থাকতেন তিনি।
 
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শমশেরপাড়ায় একজন মুরব্বি মারা যাওয়ায় স্ত্রীকে নিয়ে জানাজা পড়তে মোটরসাইকেল করে আসেন সেলিম। বেলা ১১টায় জানাজা শেষে স্ত্রীকে পেছনে বসিয়ে নিজের নতুন বাড়ি ইসলামিয়া নতুনপাড়ায় ফিরছিলেন। ঈশান ভট্টের হাট ছবিথেকে পরিবারের জন্য ওষুধ কেনেন। এক পর্যায়ে ওই বাজার থেকে হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে বাড়ি ফেরার পথে দক্ষিণ দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ৫ জন কালো মুখোশ পরিহিত অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুর্বৃত্তরা গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
জানা যায়, স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
 
রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহাজান বলেন, ওই ব্যক্তির শরীরে শর্টগানের দুটি গুলি লাগে। একটি গুলি তার মুখের একপাশে লাগে এবং মুখটি থেঁতলে যায়। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবদলকর্মী নিহত

B
BN DESK | 06 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার