Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার আইল্যান্ডে বাস

BN DESK
04 September 2026, 10:39 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার আইল্যান্ডে বাস

নিউজ ডেস্ক:  চট্টগ্রামে শাহ আমানত তৃতীয় সেতুর কর্ণফুলীর মইজ্জ্যারটেক টোলপ্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস আইল্যান্ডে আটকে গেছে। দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহ আমানত তৃতীয় সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠান সেল ভ্যান জেভি’র প্রজেক্ট ম্যানেজার সুমন ঘোষ জানান, কক্সবাজারগামী তিশা ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার ৪ ও ৫ নম্বর লেনের মাঝে আইল্যান্ডে উঠে যায়।

ভাগ্যক্রমে টোল প্লাজার কর্মচারী এবং বাসের যাত্রীরা প্রাণে বেঁচে যান। বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার কারণে সাময়িকভাবে টোলপ্লাজার ৫ নম্বর লেন বন্ধ রাখা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হচ্ছে। চালক ও সহকারী পলাতক। টোলপ্লাজার অবকাঠামোর ক্ষতি হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার আইল্যান্ডে বাস

B
BN DESK | 22 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার