Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে পতেঙ্গায় ১১২ বিদেশি ক্যান বিয়ারসহ আটক ২

BN DESK
05 September 2026, 12:31 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১১২ বিদেশি ক্যান বিয়ারসহ দুজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ শনিবার (৩০ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল চারটার দিকে পতেঙ্গা থানার চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এসময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ বিদেশি ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বিয়ারগুলোর ব্র্যান্ড ‘বিআইএ সাইগন লেগার’ বলে জানিয়েছে কোস্ট গার্ড। একই সঙ্গে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ৬ হাজার ২০ টাকা নগদ অর্থ, তিনটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা বিদেশি বিয়ার, জব্দ করা আলামত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে পতেঙ্গায় ১১২ বিদেশি ক্যান বিয়ারসহ আটক ২

B
BN DESK | 30 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার