Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে পরিত্যক্ত ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, আহত ৩

BN DESK
05 September 2026, 02:20 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে পরিত্যক্ত ব্রিজ ভেঙে  ট্রাক নদীতে, আহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে পরিত্যক্ত একটি বেইলি ব্রিজ ভেঙে মিনি ট্রাক নদীতে পড়ে গেছে। এতে ট্রাকটির চালকসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।  শনিবার বেলা ১১টার দিকে চন্দনাইশ-আনোয়ারা সীমান্তে চাঁদখালী নদীর ওপর পরিত্যক্ত সেতুটি (পুরাতন বরকল সেতু) বালিবাহী গাড়ি নিয়ে ভেঙে পড়ে।

স্থানীয় বাসিন্দা কফিল সায়েদ বলেন, ‘ছোট ড্রাম ট্রাকটি ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় পরিত্যক্ত বেইলি ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। এতে তিনজন আহত হয়েছেন, তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

গাছবাড়িয়া-চন্দনাইশ-বরকল-আনোয়ারা সড়কের চাঁদখালী নদীর ওপর ২০২২ সালে ২৩ কোটি ৯৯ লাখ টাকা ব্যায়ে নতুন সেতু নির্মাণ করে সরকার। তবে পুরোনো ব্রিজটি পরিত্যক্ত হলেও সেতুটি বন্ধ করা হয়নি। ফলে বালিবাহী ডাম্পার ট্রাক গুলো চলাচল করতো।

স্থানীয় বাসিন্দা অভিলাষ ধর অভি বলেন, সেতু কর্তৃপক্ষের উচিৎ ছিল এটা বন্ধ করে দেওয়া। ঝুঁকি নিয়ে ট্রাক গুলো চলাচল করা ঠিক হয়নি।

চন্দনাইশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আইনগত ব্যবস্থা নিবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে পরিত্যক্ত ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, আহত ৩

B
BN DESK | 23 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার