Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

BN DESK
05 September 2026, 03:43 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে পাহাড় ধসে মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটির নাম নোহান (১১) ও মেজবাহ (১২)। এ ঘটনায় আহত আরও কয়েকজন শিশুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর পানির ট্যাংকের কাছে কোরিয়ান ইপিজেডের সি ব্লকের একটি পাহাড়ের গোড়ায় এ ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, “স্থানীয় কিছু শিশু-কিশোর ওই এলাকায় পাখির বাসা খুঁজতে গিয়েছিল বলে শুনেছি। সে সময় কোনো একটি পাহাড়ের অংশ ভেঙে পড়ে তারা মাটি চাপা পড়ে। এর মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যায়।”

জানতে চাইলে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, আমরা অনুমতি নিয়ে পাহাড় কাটছি। তবে পাহাড়ধসের বিষয়ে এখন পর্যন্ত কোনো সংবাদ পায়নি। আমি খোঁজখবর নিয়ে  জানাচ্ছি।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 01 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার