Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

BN DESK
05 September 2026, 04:40 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে দিনেদুপুরে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে জুমার নামাজের আগে নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। 

স্থানীয় সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর আলম আজ জুমার নামাজ পড়তে মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান। তিনি স্থানীয় আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে গেলে কয়েক দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দেয় তারা। পরে গুলি করে। এসময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চলে।

পরে জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চোধুরী বলেন, ‘গুলিতে এক ব্যক্তি নোয়াপাড়ায় মারা গেছেন। কী কারণে এই হত্যাকাণ্ড সেটা বের করার চেষ্টা চলছে।’

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

B
BN DESK | 24 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার