Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে যুবককে মাথায় গুলি করে হত্যা

BN DESK
05 September 2026, 12:52 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে এক যুবককে মাথায় গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৩ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার পাহাড়তলী মোড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মাকসুদ চৌধুরী (৪৫)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মৃত ফারুক চৌধুরীর ছেলে। মাকসুদ চৌধুরী ওই ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম স্বপনের ছোট ভাই বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তি রাঙ্গুনিয়ার বাসিন্দা ও বেতাগীর স্বপন চেয়ারম্যানের ভাই বলে আমরা জানতে পেরেছি। ওসি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে যুবককে মাথায় গুলি করে হত্যা

B
BN DESK | 13 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার