চট্টগ্রামের হালিশহর মুন্সিপাড়া এলাকার পোর্ট কানেকটিং রোডের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ওই ভবনের নিচ তলায় প্লাস্টিকের গোডাউন রয়েছে।
আজ শুক্রবার (১৪ ফেব্রয়ারি) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক আবদুল মালেক জানান, রাত সাড়ে ৮টায় পাওয়া তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি বলেন, যে স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে প্লাস্টিকের ক্যারেট রাখা হয়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।