Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে বাসচাপায় অটোরিক্সারোহী ভাই-বোনসহ নিহত ৩

BN DESK
07 September 2026, 07:11 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে বাসচাপায় অটোরিক্সারোহী ভাই-বোনসহ নিহত ৩

নিউজ ডেস্ক:   চট্টগ্রামের দোহাজারী উপজেলায় সদরে বান্দরবান থেকে চট্টগ্রামে যাওয়ার  বাসচাপায় দুই ভাই-বোনসহ ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে ওয়াকার উদ্দিন আদিল (১২) ও উম্মে হাবিবা রিজভী (১৫) উপজেলার জামিজুরি নিবাসী জসীম উদ্দিনের সন্তান। অপরজন হলেন, অটোরিকশাচালক রুহুল আমিন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূরবী পরিবহনের একটি বাস বান্দরবান থেকে চট্টগ্রামে যাচ্ছিল। বাসটি জেলার দোহাজারী উপজেলা সদরে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো এক জন। দুর্ঘটনার পরে স্থানীয় জনতা জনতা মহাসড়ক অবরোধ করে দীর্ঘ সময় বিক্ষোভ করেন।


দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুরঞ্জন চাকমা বলেন, ‘‘দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে, বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।’’

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে বাসচাপায় অটোরিক্সারোহী ভাই-বোনসহ নিহত ৩

B
BN DESK | 13 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার