Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, জব্দ পৌনে ২ লাখ ইয়াবা

BN DESK
07 September 2026, 07:09 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ ‘এস ড্রাইভ’ অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে জব্দ করা হয়েছে পৌনে দুই লাখ ইয়াবা।

আজ শুক্রবার (১৩ মার্চ) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, অভিযানে মাদক সংক্রান্ত অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগে ১৯, চাঁদাবাজির অভিযোগে এক ও জুয়া খেলার অভিযোগে একজন গ্রেফতার হন। এছাড়া কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজন গ্রেফতার হয়েছে।

অভিযানে মোট এক লাখ ৮৩ হাজার ৬৮৪টি ইয়াবা জব্দ করা হয়। এর মধ্যে পতেঙ্গা থানা এলাকায় এক লাখ ৮০ হাজার ২৫টি, কর্ণফুলীতে তিন হাজার, বাকলিয়ায় ৬০০, আকবরশাহে ৫০ ও বন্দর থানা এলাকায় নয়টি ইয়াবা পাওয়া যায়।

সিএমপি সূত্রে জানা গেছে, নগরে মাদক, ছিনতাইসহ অন্যান্য অপরাধ দমনে নিয়মিতভাবেই এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, জব্দ পৌনে ২ লাখ ইয়াবা

B
BN DESK | 13 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার