Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে মাদকসহ গ্রেফতার পুলিশের এএসআই

BN DESK
05 September 2026, 04:43 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে মাদকসহ গ্রেফতার পুলিশের এএসআই

চট্টগ্রামে মাদকদ্রব্য আইসসহ আলমগীর হোসেন নামে পুলিশের এক সদস্যকে তার সহযোগীসহ গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নগরীর চকবাজার থানার মেহেদী বাগ এলাকা থেকে ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী মেহেদী হাসানকেও গ্রেফতার করা হয়।

আলমগীর হোসেন চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ শাখায় সহকারী উপপরির্দশক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নগরের মেহেদী বাগ এলাকা থেকে ১৬০ গ্রাম আইসসহ তাকে (আলমগীর হোসেন) গ্রেফতার করা হয়। পরে তাকে চকবাজার থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’

 

নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, ‘মাদকসহ গ্রেফতার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।’

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে মাদকসহ গ্রেফতার পুলিশের এএসআই

B
BN DESK | 18 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার