Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

BN DESK
09 September 2026, 07:20 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রাম শহরে প্রকাশ্যে গুলি করে মো. আজাদ (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

আজ বুধবার (১ জুলাই) বিকেলে নগরের ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, ‘বুধবার বিকেল ৪টার দিকে আজাদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজাদের শরীরের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। নিহত আজাদ নগরের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, ফরেস্ট গেট এলাকায় সড়কের একপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আজাদ। হঠাৎ পেছন  থেকে তাকে গুলি করেন অজ্ঞাত এক দুর্বৃত্ত। সঙ্গে সঙ্গে সড়কে লুটিয়ে পড়েন তিনি। তবে কী কারণে আজাদকে গুলি করা হয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম। 

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

B
BN DESK | 02 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার