Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে সন্তানকে বাঁচাতে গিয়ে চিকিৎসকের মৃত্যু

BN DESK
05 September 2026, 02:25 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে সন্তানকে বাঁচাতে গিয়ে চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে সন্তানকে বাঁচাতে গিয়ে কিশোর দলের মারধরের শিকার হয়ে হাসপাতালের আইসিইউতে থাকা চিকিৎসকের মৃত্যু হয়েছে। 

বুধবার ভোরে চিকিৎসক কোরবান আলীর মৃত্যু হয়েছে বলে জানান তার ছেলে আলী রেজা, যাকে বাঁচাতে গিয়েই আহত হয়ে মৃত্যুশয্যায় ছিলেন তিনি। আলী রেজা বলেন, “ভোর সাড়ে ৫টার দিকে আইসিইউতে আব্বার মৃত্যু হয়েছে।” 

নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি ঈদগাঁও মাঠ সংলগ্ন জে লাইনে গত ৫ এপ্রিল (শুক্রবার) ‘কিশোর গ্যাংয়ের’ হামলার মুখে পড়েছিলেন দাঁতের চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজা। 

ছেলেকে মারধর করতে দেখে বাঁচাতে গিয়ে নিজেও হামলার শিকার হন কোরবান আলী। 

তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল বলে জানিয়েছিলেন আলী রেজা। 

সংজ্ঞাহীন অবস্থায় কোরবান আলীকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ রাখার প্রয়োজন হয়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল। 

সেখানেই বুধবার ভোরে তার মৃত্যু হয়। 

হামলাকারীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল নিশানের অনুসারী বলে অভিযোগ আলী রেজার। 

এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে আকবর শাহ থানায় রোববার মামলা করেছেন তিনি।

মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিলেন আকবর শাহ থানার ওসি গোলাম রব্বানী। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে সন্তানকে বাঁচাতে গিয়ে চিকিৎসকের মৃত্যু

B
BN DESK | 10 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার