Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে স্থানীয়দের সঙ্গে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে সেনাবাহিনী

BN DESK
10 October 2025, 01:33 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে স্থানীয়দের সঙ্গে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে সেনাবাহিনী

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে মেরামতের কাজ শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। 

শুক্রবার (৩০ মে) দুপুরে গুরুত্বপূর্ণ বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে স্থানীয়দের সহযোগীতায় নেমে পরে। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অতিবৃষ্টির কারণে আনোয়ার উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এতে ওই এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। 

বিষয়টি জানামাত্রই আনোয়ারা সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে দ্রুততার সঙ্গে বাঁধ মেরামতের কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যেকোনো মানবিক সহায়তায় জনগণের পাশে থাকতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে আইএসপিআর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে স্থানীয়দের সঙ্গে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে সেনাবাহিনী

B
BN DESK | 30 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার