Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ৪

BN DESK
02 April 2026, 02:42 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. ওবায়েদ উল্লাহ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
 
আজ বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের বনপুকুর খান দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ওবায়েদ উল্লাহ কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় এলাকার বাসিন্দা সামছুল আলমের ছেলে।
 
আহতরা হলেন, নিহতের মা ইয়াসমিন আক্তার (৪০), বোন ফাহিমা আক্তার (২০), ফাহিমার স্বামী ইয়াছিন আরাফাত (৩৫) এবং চাচাতো ভাই ইয়াছিন আরাফাত (২৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মাইক্রোবাসটি সড়কের পাশে বিলে পড়ে উল্টে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওবায়েদ উল্লাহকে মৃত ঘোষণা করেন। 
 
মাইক্রোবাসের যাত্রীরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বপরিবারে কক্সবাজারের ঈদগড় এলাকায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। নিহতের মা ওমরাহ হজ পালন শেষে বাড়ি ফিরছিলেন।
 
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুইটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ৪

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার