Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত চার

BN DESK
01 September 2026, 06:01 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত চার

মফস্বল ডেস্ক: চট্টগ্রাম সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার চট্টগ্রামের আকবর শাহের সিটি গেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ নিয়ে আসার জন্য।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, কালা দাশ, আকাশ দাশ, অজিত দাশ।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। আরও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত চার

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার