Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে হাতির হামলায় বৃদ্ধ নিহত

BN DESK
05 September 2026, 02:26 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে হাতির হামলায় বৃদ্ধ নিহত

চট্টগ্রাম  প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে হাতির হামলায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বরমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মধ্যম বাইনজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন একই এলাকার বাসিন্দা। আহত ব্যক্তির নাম সালাহ উদ্দীন (৩৫) বলে জানা গেছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম জানান, নিহত জাকির হোসেন সোমবার ভোরে নিজের ক্ষেতে কাজ করার সময় হঠাৎ দু’টি হাতি তার উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও জানান, খবর পেয়েই উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা ও আহতের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে হাতির হামলায় বৃদ্ধ নিহত

B
BN DESK | 15 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার