Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে হাত-পা বেঁধে যুবককে হত্যা

BN DESK
05 September 2026, 02:17 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে হাত-পা বেঁধে যুবককে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হাত-পা বেঁধে শাহাব উদ্দিন (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বণিক পাড়া সুয়াদার ভাঙা এলাকার বাঁশ ঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, পেশায় দিনমজুর শাহাব উদ্দিনের বাড়ি উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায়। তার বাবার নাম নুর আহমদ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে হাত-পা বেঁধে যুবককে হত্যা

B
BN DESK | 24 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার