Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪ শিশু

BN DESK
11 May 2026, 12:59 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৭৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চারজন বিভিন্ন উপজেলার এবং বাকি ৭০ জন নগরীর বাসিন্দা।

আজ রোববার (১০ মে) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

এদিন সুস্থ হওয়ায় নগরীর ৭৩ জন ও উপজেলার পাঁচজনসহ মোট ৭৮ শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৪৭ জন শিশু। তবে ঢাকা থেকে পরীক্ষার রিপোর্ট না আসায় এদিন নতুন করে হাম আক্রান্তের কোনো তথ্য জানাতে পারেনি সিভিল সার্জন কার্যালয়।

সূত্র জানায়, চট্টগ্রাম নগরী ও উপজেলায় এ পর্যন্ত ১১৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৭১ জন এবং উপজেলার ৪৪ জন শিশু রয়েছে।  নতুন করে আরও ৩৫ জনের নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৯০০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলো। এর মধ্যে নগরীর ৭৪২ জন এবং উপজেলার ১৫৮ জনের নমুনা রয়েছে।

এর আগে শনিবার একদিনে ১১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়। একই দিন উপসর্গ নিয়ে নগরীর ৬০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ৭৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।  এ পর্যন্ত নগরী ও উপজেলার ৯৭৫ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪ শিশু

B
BN DESK | 11 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার