Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১০ জন হাসপাতালে ভর্তি

BN DESK
10 October 2025, 07:21 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১০ জন হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, ডেঙ্গু আক্রান্ত ১০ জনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১ জন এবং উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৬৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তিন জন। চলতি জুলাই মাসে আক্রান্ত হন ১৯৪ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ২৯৪ জন নগরীর এবং ৩৪৫ জন জেলার অন্যান্য এলাকার বাসিন্দা। এ ছাড়াও আক্রান্তদের মধ্যে ৩৫৩ জন পুরুষ, ১৮১ জন নারী এবং ১০৫ জন শিশু রয়েছে।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১০ জন হাসপাতালে ভর্তি

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার