Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ, নারী মাদক কারবারি আটক

BN DESK
05 September 2026, 04:40 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ, নারী মাদক কারবারি আটক

নিউজ ড্কে: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় একটি ফ্ল্যাট বাসায় অভিযান পরিচালনা করে ৩৬ হাজার পিস ইয়াবাসহ খুশি আক্তার ওরফে খুশিদা আক্তার (২৫) নামে এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) থানার ফরিদা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক খুশি আক্তারের বাড়ি কক্সবাজার সদর উপজেলার পান বাজার রোড এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রহমান। 


র‍্যাব জানায়, ফ্ল্যাট বাসায় ইয়াবা মজুতের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার এ অভিযান পরিচালনা করা হয়। এতে খুশি আক্তারের ফ্ল্যাটের বেডরুমের খাটের নিচ থেকে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, আটক নারী কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে। পরে এগুলো চট্টগ্রাম জেলা এবং মহানগরের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বেশি দামে বিক্রয় করে আসছিলেন। তাকে নগরের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ, নারী মাদক কারবারি আটক

B
BN DESK | 23 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার