Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে ৪৭ রাউন্ড গুলিসহ একজন আটক

BN DESK
04 September 2026, 07:43 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে ৪৭ রাউন্ড গুলিসহ একজন আটক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শীলকূপে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ মো. আব্দুস সাত্তার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১১টার দিকে শীলকূপ ইউনিয়নের শীলকূপ টাইম বাজার কবির স্টোরের সামনে অবস্থানকালে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. আব্দুস সাত্তার ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মনকিরচর কালু চেরাং পাড়ার মৃত বজল আহমেদের ছেলে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ আসামি মো. আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, সে এলাকায় অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে ৪৭ রাউন্ড গুলিসহ একজন আটক

B
BN DESK | 31 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার