Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন

BN DESK
04 September 2026, 10:52 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার পদুয়া নয়া পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় জান্নাতুল বকেয়া (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ডান পা বিচ্ছিন্ন হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। তিনি তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা ইফতেখার মাহবুবের স্ত্রী।

জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাস থেকে ওয়াশরুমে যাওয়ার জন্য নামার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তার ডান পা গোড়ালির ওপর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন

B
BN DESK | 25 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার