Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রাম নগরে দেয়াল ধসে ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

BN DESK
05 September 2026, 01:17 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টিতে বাড়ির সীমানা দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের তিনজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর পূর্ব নাসিরাবাদ রহমাননগর আবাসিক এলাকার বি-ব্লকের ৪ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

নিহত শফিকুল রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজ্ররা হলদিয়া গ্রামের সমীরের ছেলে। তিনি রহমাননগরের ‘সুফিয়া ভিলা’ নামে ভবনে ভাড়া থাকতেন। দুর্ঘটনায় আহত হয়েছে ব্যবসায়ীর দুই সন্তান সোহান ইসলাম (৪) ও সাইফা আক্তার (২) এবং শাশুড়ি মর্জিনা বেগম (৫৬)।

ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, টানা বৃষ্টির মধ্যে সীমানা দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে দেয়াল ধসে ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

B
BN DESK | 08 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার